সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবলের উচ্ছ্বাস, ধনুকের টানে ঐতিহ্য ধানজুড়িতে সম্প্রীতির উৎসব বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড: মো: ইব্রাহিম ভূইয়া নানা অনিয়মের অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার আয়োজন বিশ্ব শিক্ষক দিবস পালিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা এবং গানে গানে বর্ণাঢ্য আয়োজন দিনাজপুর লেখক ফোরামের শরৎ সাহিত্য আসর অনুষ্ঠিত বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

মোংলায় কিশোরীকে মাছ দেওয়ার কথা বলে ডেকে নেওয়ার অভিযোগ, যুবক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার কথা বলে এক কিশোরীকে মাছের ঘেরের বেড়িবাঁধে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার ওই কিশোরী গত রোববার (১৬ আগস্ট) দুপুরে শাপলা তুলতে স্থানীয় একটি মাছের ঘেরে যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সময় একই এলাকার বাসিন্দা সুমন শিকদার (৩৫) মাছ দেওয়ার কথা বলে কিশোরীকে ঘেরের বেড়িবাঁধের দিকে নিয়ে যান। সেখানে তাকে যৌন নিপীড়নের শিকার করার অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার ভয় দেখানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভয়ে কিশোরী প্রথমে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে তার মামী বিষয়টি জানতে চান। একপর্যায়ে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কিশোরী পরিবারের কাছে ঘটনার কথা জানায়।

এরপর কিশোরীর মামা শিপন বাদী হয়ে শুক্রবার বিকেলে মোংলা থানায় মামলা করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সুমন শিকদারকে আটক করে।

মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিকে শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102