সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবলের উচ্ছ্বাস, ধনুকের টানে ঐতিহ্য ধানজুড়িতে সম্প্রীতির উৎসব বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড: মো: ইব্রাহিম ভূইয়া নানা অনিয়মের অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার আয়োজন বিশ্ব শিক্ষক দিবস পালিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা এবং গানে গানে বর্ণাঢ্য আয়োজন দিনাজপুর লেখক ফোরামের শরৎ সাহিত্য আসর অনুষ্ঠিত বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ভালুকায় শুরু তিন দিনের বৃক্ষমেলা, থাকছে বৃক্ষরোপণ কর্মসূচিও

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম এবং ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন ধরনের গাছ ও বৃক্ষসংক্রান্ত সামগ্রী ঘুরে দেখেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী রোববার (২৩ আগস্ট) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে।

মেলার শেষ দিনে রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। একই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102