মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নাটোরে বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দিনাজপুরে বিবিসি মিডিয়া অ্যাকশন ও ব্লাস্টের উদ্যোগে মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল মাধ্যমের নিরাপদ ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বগুড়া সাহিত্য উৎসবে দিনাজপুর লেখক ফোরামের সাংগঠনিক সম্মাননা লাভ নবাবগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন  প্রকৃতির সৌন্দর্য, অজানার পথে ছুটে চলা মন আর হৃদয়ের গভীর অনুভূতির এক মায়াবী প্রকাশ—‘তোমার জন্য’ জনগণের ভোট ও আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না : অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনগুলো বড় চ্যালেঞ্জ : মীর শাহে আলম

নাটোরে বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নাটোরে বিভিন্ন আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা বিএনপির আয়োজনে আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কোরআন খতম, জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ এবং বৃক্ষ রোপন করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে যায়। সমাবেশে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি বিএনপি আরো শক্তিশালী ও সংগঠিত হয়েছিল। ১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ যেদিন ক্ষমতা গ্রহণ করল, ওই অবস্থায় এরশাদ বাংলাদেশের সমস্ত এমপি-মন্ত্রীদেরকে ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিল। খালেদা জিয়া তখন ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আমাদের ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে সেদিন রাস্তায় নেমেছিলেন। তারেক রহমানকে শৈশব-কৈশোর অবস্থায়, আরাফাত রহমানকে শিশু অবস্থায় বাড়িতে রেখে খালেদা জিয়া সেদিন রাস্তায় নেমে এসেছিলেন।
এরপর ২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসে খালেদা জিয়াকে জেলে দিল, তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করলো। তারা ভেবেছিল বিএনপি বোধহয় এবার শেষ হয়ে যাবে। যতই সংকট আসুক না কেন, যতই ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102