পটুয়াখালীর বাউফলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঐক্যবদ্ধ ভাবে।সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঐক্যের সুবাতাস বইতে শুরু করেছে। সকাল ১১ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।সাবেক এমপি বলেন – এ আসনে আমাকে ঠকানো হয়নি, বাউফলের জনগণ ও বিএনপিকে হারানো হয়েছে। তিনি আরও আমার কোনো দুঃখ নেই, আগামী স্থানীয় নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন। সভায় অন্যদের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ন আহবায়ক গনি সিকদার, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির,হাজী মাসুম বিল্লাহ পলাশ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন, ওয়াদুদ প্রফেসর, আকাশ, রাফা যুবদলের সভাপতি গাজী গিয়াস, সাইফুল ইসলাম ফিরোজ, সালমা আলম লিলি ও জাকির হোসেন প্রমূখ, তাদের একটাই কথা আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবস্থান করবো অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরের সরকারি পুকুরে বিএনপি’র উদ্যোগে বিভিন্ন মাছের পোনা ছাড়া হয়।