সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হাসপাতালে নতুন রোগী ১৬৭৪ রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলার ঐতিহ্য নিয়ে ষ’ঐতিহ্য উৎসব ‘ করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ প্রত্যেক সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা: ড. নাহরিন খান নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক আমরা আমাদের পথ দেখব : নাহিদ ইসলাম প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

মাদরাসায় এমপিও নিয়ে জালিয়াতি: জাল স্বাক্ষর, ভুয়া নিয়োগ বোর্ড থেকে মৃতের হিসাব ব্যবহারের অভিযোগ

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন মাদরাসায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নিয়োগ ও উচ্চতর স্কেল দেওয়ার ক্ষেত্রে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির একাধিক ঘটনা শনাক্ত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কোথাও মহাপরিচালকের প্রতিনিধির নামে জাল চিঠি তৈরি করে ভুয়া নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে, আবার কোথাও জাল স্বাক্ষর ব্যবহার করে এমপিওভুক্তির আবেদন করা হয়েছে। এমনকি মৃত শিক্ষকের ইনডেক্স নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করে সরকারি বেতন-ভাতা তোলার অভিযোগও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে জারি করা বিভিন্ন চিঠি ও আদেশে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে।

অধিদপ্তরের যাচাইয়ে বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসায় পরিচ্ছন্নতা কর্মী পদে মো. সুমন মিয়ার এমপিওভুক্তির আবেদনে অনিয়মের তথ্য পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, মহাপরিচালকের প্রতিনিধির নামে জাল চিঠি তৈরি করে ভুয়া নিয়োগ বোর্ড গঠন করা হয়। পরে প্রতিনিধির স্বাক্ষর নকল করে ফলাফল শিট প্রস্তুত করে এমপিওভুক্তির আবেদন পাঠানো হয়।

কুড়িগ্রামের চিলমারীর সোনালীপাড়া মীম ছীন বালিকা দাখিল মাদরাসাতেও একই ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে। সেখানে অফিস সহকারী পদে মো. মাসুদ রানার এমপিওভুক্তির আবেদনে মহাপরিচালকের প্রতিনিধির জাল স্বাক্ষর ব্যবহারের তথ্য পেয়েছে অধিদপ্তর।

এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ডি. এইচ. ফাযিল মাদরাসার সহকারী মৌলভী শামছিয়া খাতুনের উচ্চতর স্কেল পাওয়ার আবেদন যাচাই করতে গিয়ে আরেকটি অনিয়ম ধরা পড়ে। ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বিএড স্কেল চেয়ে করা আবেদনের সঙ্গে জমা দেওয়া বিএড সনদ যাচাই করে সেটিকে জাল হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

অধিদপ্তরের পৃথক আদেশে সংশ্লিষ্ট মাদরাসার সুপার ও অধ্যক্ষদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না এবং প্রয়োজন হলে কেন এমপিও সাময়িকভাবে স্থগিত করা হবে না—তা জানতে চেয়ে তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মৃত শিক্ষকের পরিচয়ে বেতন তোলার অভিযোগ

ভোলার তজুমদ্দিন উপজেলার মো. ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের বিরুদ্ধেও গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তিনি মৃত এক শিক্ষকের ইনডেক্স নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করে দীর্ঘ সময় সরকারি বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নজরে আসার পর ওই শিক্ষকের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিয়ম ভেঙে একাধিক উচ্চতর স্কেল

নওগাঁর আত্রাই উপজেলার মস্কিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসার সহকারী মৌলভী মো. জহরুল ইসলাম ও মো. আখতার হোসেনের বিরুদ্ধেও বিধিবহির্ভূতভাবে একাধিক উচ্চতর স্কেল নেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে অধিদপ্তর।

যাচাইয়ে দেখা যায়, প্রচলিত নীতিমালা অনুযায়ী চাকরিজীবনে নির্ধারিত সীমার বেশি উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ না থাকলেও তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বেতন কোড-০৮ গ্রহণ করেছিলেন। পরে বিষয়টি সংশোধন করে বেতন কোড-০৯ করা হয়েছে।

এ ঘটনায় অনিয়মে প্ররোচনা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট মাদরাসার সুপারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক এসব যাচাইয়ে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি ও উচ্চতর স্কেল প্রদানের প্রক্রিয়ায় নথি জালিয়াতি, ভুয়া নিয়োগ এবং সরকারি অর্থ উত্তোলনের মতো গুরুতর অনিয়মের চিত্র সামনে এসেছে। সংশ্লিষ্টদের জবাব পাওয়ার পর তাদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102