রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গাবতলী থেকে দাশেরকান্দি মেট্রোরেল, একনেকে উঠছে ৪৫ হাজার কোটি টাকার প্রকল্প আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: তারেক রহমান সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, ইরানে নিহত ১০ বিশ্বকাপের সেই এমবোলোর গোলেই মেসিদের জয় ছিনতাই, শেষ মুহূর্তে ড্র মায়ামির ২৫ বছরের নির্মাণযাত্রায় চয়নিকার বিশেষ উপহার, আফজাল-মমকে নিয়ে ‘সময় একটু থামো’ ‘মেয়াদোত্তীর্ণ’ মন্তব্যে শাহাদাতের জবাব, ২০২৯ পর্যন্ত মেয়রের মেয়াদ দাবি ঢাকাসহ বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির দাপট, কোথাও হতে পারে ভারী বর্ষণ ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন আইনের সীমাবদ্ধতায় অপরাধীদের আটকে রাখা যায় না: আইজিপি

‘মেয়াদোত্তীর্ণ’ মন্তব্যে শাহাদাতের জবাব, ২০২৯ পর্যন্ত মেয়রের মেয়াদ দাবি

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এর পরিপ্রেক্ষিতে নিজের মেয়াদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চসিক মেয়র শাহাদাত হোসেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী ২০২৪ সালের ৩ নভেম্বর শপথ নেওয়ার পর তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত থাকার কথা।

শাহাদাত হোসেন বলেন, ২০২১ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। সেই মামলার রায়ের ভিত্তিতেই তাকে মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশের পর তিনি শপথ নেন।

তার ভাষ্য, রায়টি ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে হয়েছে। তিনি দাবি করেন, এই রায়ের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এবং আগের সরকারের সময়ে তার সঙ্গে হওয়া অন্যায়েরও অবসান হয়েছে।

মেয়র শাহাদাত আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে চসিক মেয়র হিসেবে রেজাউল করিম চৌধুরীর দায়িত্ব পালনের মেয়াদ আদালতের রায়ে অবৈধ ঘোষণা করা হয়েছে। এ কারণে নিজের মেয়াদের হিসাব ২০২৪ সালের ৩ নভেম্বর শপথ গ্রহণের তারিখ থেকে করার কথা জানান তিনি।

তবে মেয়রের পদ ধরে রাখার বিষয়ে অনড় থাকার বদলে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন শাহাদাত। তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তারিখ ঘোষণা করা হলে জনগণের বৃহত্তর স্বার্থে তিনি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতেও তার আপত্তি নেই।

অর্থাৎ, একদিকে নিজের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বলে দাবি করছেন শাহাদাত হোসেন, অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা হলে পদ ছাড়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102