শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ উদ্বোধন বাউফলে শিক্ষার্থীদের মাঝে ৩০০ কপি পবিত্র কোরআন বিতরণ সমাজ থেকে ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা পানিবন্দি লক্ষাধিক মানুষ শেখ হাসিনা ছিলেন বিশ্বসেরা অভিনেত্রী: স্পিকার জনগণের দাবি নিয়ে আন্দোলন করলে স্বৈরাচার ফেরার হুমকি দেওয়া হয়: শফিকুর রহমান আসুন আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী মাছ-মুরগি-ডিমের দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

বাউফলে শিক্ষার্থীদের মাঝে ৩০০ কপি পবিত্র কোরআন বিতরণ

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর বাউফলে নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩০০ কপি পবিত্র অর্থসহ আল-কোরআন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাজিরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধানদী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র আল-কোরআনের কপি তুলে দেন প্রধান অতিথি ,অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআনের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠতে হবে। আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও পবিত্র কোরআনের শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের নৈতিক ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102