শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাছ-মুরগি-ডিমের দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ পদ্মার ঢলে কুষ্টিয়ায় পানিবন্দী ৫০ হাজার, বন্ধ একাধিক স্কুল হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার নবাবগঞ্জে আলোচিত মফিদুল হত্যাকান্ডের আসামী গ্রেফতার ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪ সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে স্থানীয়ভাবে বিএনপি-সমর্থিত নির্দিষ্ট প্রার্থী থাকবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইনে আগের মতো দল থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে না। এমনকি ধানের শীষের মতো কোনো দলীয় বা জাতীয় প্রতীক ব্যবহারেরও সুযোগ থাকবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে এবং সাধারণ প্রতীকে। বিএনপির নির্বাচনী কৌশল নিয়ে মীর শাহে আলম জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করবে। এ জন্য স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলন বা কর্মীসভার মাধ্যমে নির্দিষ্ট ইউনিয়নে দল সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে। তবে এটি দলীয় মনোনয়ন নয়, বরং দলীয় সমর্থন। মূলত মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার এই চেষ্টা করা হবে। কোনো ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী থাকলে স্থানীয় বিএনপি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবে বলেও জানান প্রতিমন্ত্রী। একজনকে চেয়ারম্যান পদে নির্বাচনের সুযোগ দিয়ে অন্যজনকে দলের অন্য কোনো কর্মকাণ্ডে যুক্ত রাখার চেষ্টা করা হবে। এরপরও যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেন, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে বগুড়া জেলা ও উপজেলা বিএনপি যৌথভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে। এ দিনের অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102