শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাছ-মুরগি-ডিমের দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ পদ্মার ঢলে কুষ্টিয়ায় পানিবন্দী ৫০ হাজার, বন্ধ একাধিক স্কুল হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার নবাবগঞ্জে আলোচিত মফিদুল হত্যাকান্ডের আসামী গ্রেফতার ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪ সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

পদ্মার ঢলে কুষ্টিয়ায় পানিবন্দী ৫০ হাজার, বন্ধ একাধিক স্কুল

কুষ্টিয়া প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পদ্মা নদীর পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার পাশাপাশি তীব্র নদীভাঙন ও সাপের আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দুই ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী এলাকাগুলোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। চিলমারী ইউনিয়নের সীমান্তঘেঁষা উদয়নগর, আতারপাড়া ও ডিগ্রিরচর এলাকায় নদীভাঙনে ইতিমধ্যে অনেক বসতবাড়ি, ফসলি জমি, বৈদ্যুতিক খুঁটি ও যোগাযোগের সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান জানান, উজান থেকে নেমে আসা ঢলে গত দুই-তিন দিনে তাঁর ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে ১৭টির নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অন্যদিকে রামকৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, তাঁর ইউনিয়নের প্রতিটি গ্রামের চারপাশ এখন পানিতে থইথই করছে। সড়ক ডুবে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অনেক বাড়ির ভেতরে পানি না ঢুকলেও ভিটা পর্যন্ত ছুঁয়েছে। পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের তথ্য অনুযায়ী, ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে গড়ে প্রতিদিন প্রায় ১০ সেন্টিমিটার করে পানি বাড়ছে। আজ শুক্রবার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ২ সেন্টিমিটার, যেখানে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে পদ্মায় প্রতিদিনই পানি বাড়ছে। পানির বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোতের কারণে পাশের পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচলেও বিঘ্ন ঘটছে। সার্বিক বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ জানান, প্রশাসন পুরো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। ইতিমধ্যে প্লাবিত এলাকার ৩০০ পরিবারের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী বন্যাদুর্গত এলাকায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102