মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে প্রশাসনের আদেশ অমান্য করে রাস্তার উপর দেয়াল নির্মান রাসূলের আদর্শের উপরে থাকলে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব : ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী শেখ হাসিনার জন্য দেশে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় দম্পতি ও নবজাতক খুন নবাবগঞ্জে শোকের ছায়া নবাবগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির ও গ্রামবাসী

নরসিংদীতে প্রশাসনের আদেশ অমান্য করে রাস্তার উপর দেয়াল নির্মান

মো: জসিম উদ্দিন:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নরসিংদীতের বেলাবতে স্থানীয় প্রশাসনের আদেশ অমান্য করে সত্তর বছরের পারিবারিক রাস্তার উপরে দেওয়াল নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পশ্চিম পাড়া গ্রামে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় মৃত আব্দুস সালাম মাস্টারের ছেলে মাহবুবুর রহমান, মৃত জামাল উদ্দীনের ছেলে মিজান এবং আব্দুল হাই রাস্তার উপরে এই দেওয়াল নির্মান কাজ শুরু করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের হস্তক্ষেপে বেলাব থানা পুলিশের হস্তক্ষেপে সাময়িক স্থাপনা নির্মাণ বন্ধ হলেও যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বেলাব উপজেলার বিন্নাবাই পশ্চিমপাড়া গ্রামের মৃত একবর আলী প্রধান জীবিত থাকা অবস্থায় তার সাত সন্তানকে বসবাসের ভিটা বন্টন করে দিয়ে যায়। বসত ভিটার মাঝ দিয়ে উভয় পক্ষকে চলাচলের জন্য প্রায় ছয় ফুট প্রস্ত রাস্তা দিয়ে যায়। গত কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহবুব এবং তার চাচা মিজান,আব্দুল হাই রাস্তার অর্ধেকের বেশি দখল করে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি সমাধানের জন্য অপর পক্ষ আলাউদ্দিন, কামাল হোসেন, আকরাম, আইয়ূব আলী, আব্দুর রহমান, মুর্শিদ, সিদ্দিক,সাদেক মিয়া এবং আতিকুর রহমান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জহিরুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্নার কাছে গেলে দুই জনই বিষয়টি মিমাংসার জন্য বসতে বললে প্রতিপক্ষ এতে রাজি হয়নি। পরে বিষয়টি বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনকেও অবিহিত করা হয়। এদিকে রাস্তার বেশি জায়গা বন্ধ থাকার কারণে প্রায় ১৫ টি পরিবারে মানুষ চলাচলের অসুবিধায় পড়ে। যার কারণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গত ২৯ আগস্ট রাস্তার সকল বাঁশের খুঁটি অপসারণ করে দিয়ে আসে। রাস্তা থেকে বাঁশের খুঁটি সড়িয়ে দিলে তারা স্থায়ী ভাবে ইট দিয়ে রাস্তা বন্ধ করার পরিকল্পনা করলে ৩ সেপ্টেম্বর বিষয়টি বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনকে জানানো হলে বিষয়টি দেখার জন্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আজিজ সারতাজ জায়েদেকে দায়িত্ব দিলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মাহবুব,মিজান এবং আব্দুল হাইকে ৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসার জন্য এবং রাস্তার মাঝে কোন স্থাপনা তৈরি করতে নিষেধ করে আসে। সহকারী কমিশনার ভূমি বিষয়টি বলে আসার কিছুক্ষণ পরেই তারা লোকজন জমায়েত করে জোরপূর্বক রাস্তার উপর ইট দিয়ে দেয়াল নির্মাণের কাজ শুরু করে। উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তায় দেয়াল নির্মাণ শুরু করলে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করলে এবং ৯৯৯ এ কল দিলে পুলিশের মাধ্যমে নির্মান কাজ বন্ধ হয়। কিন্তু বিষয়টি নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন প্রকার দুর্ঘটনা এড়াতে এবং স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাচ্ছেন বিবাদী পক্ষ। এবিষয়ে জানতে চাইলে সাদেক মিয়া বলেন, এই রাস্তা আমাদের পূর্ব পুরুষদের দেওয়া রাস্তা। প্রায় সত্তর বছরের পুরাতন এই রাস্তা বন্ধ করে দিতে চাচ্ছে তারা। রাস্তা বন্ধ করে দিলে প্রায় ১৫ টি পরিবার বন্দি হয়ে যাবে। তাদের চলাচলের কোন রাস্তা থাকবে না। রস্তায় ইট দিয়ে দেয়াল নির্মাণকারী মাহবুব জানান, ৩ সেপ্টেম্বর কোর্টে মামলা করে আমি দেওয়াল নির্মান করতেছি। বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা রাজিয়া (স্বপ্না)বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। দুই পক্ষকেই আমি বলেছিলাম বসতে। বসে মিমাংসা করার জন্য। কিন্তু ওই পক্ষ বিষয়টি মানে নাই। বেলাব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই পক্ষকেই রবিবার দিন অফিসে আসার জন্য বলেছি। তবে জনচলাচলের রাস্তা বন্ধ করার কোন সুযোগ নেই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102