বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সেক্রেটারি ডা.মুহাম্মদ খলিলুর রহমান মাদানী বলেছেন রাসূলের আদর্শের উপরে থাকলে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব। শনিবার(২৯ আগস্ট) বিকালে নরসিংদী জেলার ওলামা বিভাগ এবং সিরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নবিবী নেতৃত্ব” শীর্ষক সিম্পোজিয়াম প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন- রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সমাজ থেকে জুলুম, নির্যাতন সহ সকল অপকর্ম দূর করা সম্ভব। সমাজের জুলুম নির্যাতন দেখার পরেও যারা চুপ থাকে অপকর্মে লিপ্ত থাকে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। প্রধান অতিথি রাসুলের বিভিন্ন হাদীস থেকে উদ্ধৃতি দিয়ে সেই আলোকে রাষ্ট্র গঠণের আহবান জানিয়ে বলেন, গুম, খুন,হত্যা রাহাজানি, চাঁদাবাজি, পাথর দিয়ে মানুষ হত্যা বন্ধ করতে চাইলে ইসলামি রাষ্ট্র গঠন করতে হবে। ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম করতে আমরা আপোষহীন ভানে কাজ চালিয়ে যাবো। ইনসাফ কায়েম করাও তাকওয়া। এই ইনসাফ কায়েম করার জন্যই জুলাই আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়েছিল। প্রধান বক্তা মুফতি আলী হাসান উসামা বলেন, ইসলাম নারীদের অধিকার ক্ষুন্ন করেনি বরং কোন কোন ক্ষেত্রে ইসলামকে বেশি সম্মান দিয়েছেন। উদাহরণ হিসেবে তিনি নবুয়াতের কঠিন দায়িত্বের কথা তুলে ধরে বলেন নবুয়াতের দায়িত্ব পালন না করেও নবীর স্ত্রীগণ নবীর সাথে জান্নাতে থাকবেন। তিনি আরো বলেন, ইসলাম সকলের সমান অধিকার রক্ষা করার কথা বলে। এবং নারী,পুরুষ,হিন্দু, খ্রীস্টান সকলের অধিকারের কথা বলে। নরসিংদী জেলার ওলামা বিভাগ এবং সিরাত উদযাপন কমিটির উদ্যোগে স্মার্ট কমিউনিটি সেন্টারে ওলামা বিভাগের নরসিংদী জেলার সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং ওলামা বিভাগ নরসিংদী জেলার সেক্রেটারি মুহা.ওয়ালী উল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সিম্পোজিয়ামে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ,লেখক,গবেষক এবং অনুবাদক মুফতি আলী হাসান উসামা। সিম্পোজিয়ামে প্রবন্ধ উপস্থাপন করেন জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মু.আব্দুল হান্নান আজহারী। সিম্পোজিয়ামে প্যানেল আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.আ ন ম রফিকুর রহমান আল মাদানী, ইসলানি আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মো: শামসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামি নরসিংদী জেলার সংগঠক মো: ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ খেলাফতে মজলিসের নরসিংদী জেলার আমীর মাওলানা আব্দুন নূর,সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট ইউসুফ আলী সহ প্রমূখ।