‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা, র?্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র?্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল পাবলিক মাঠে গিয়ে শেষ হয়। সেখানে শুরু হয় ময়লা-আবর্জনা পরিষ্কারসহ পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আলোচনা সভা ও র?্যালিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ,একাডেমিক সুপারভাইজার নূরনবী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ জন্য বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, ড্রেন ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাউফলকে ডেঙ্গুমুক্ত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ‘ক্লিন বাউফল, গ্রিন বাউফল’ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।