শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ উদ্বোধন বাউফলে শিক্ষার্থীদের মাঝে ৩০০ কপি পবিত্র কোরআন বিতরণ সমাজ থেকে ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা পানিবন্দি লক্ষাধিক মানুষ শেখ হাসিনা ছিলেন বিশ্বসেরা অভিনেত্রী: স্পিকার জনগণের দাবি নিয়ে আন্দোলন করলে স্বৈরাচার ফেরার হুমকি দেওয়া হয়: শফিকুর রহমান আসুন আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী মাছ-মুরগি-ডিমের দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ উদ্বোধন

মেহেদী হাসান, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে  তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ৯টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ??নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
?উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। তিনি বলেন, উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনসমূহ প্রতি শনিবার ডেঙ্গু মশক নিধনের লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান, জনসংযোগস্থল ও সংলগ্ন এলাকায় সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল নিশ্চিহ্ন করে জমে থাকা পানি অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন,ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দপ্তরপ্রধানগণ প্রতি শনিবার নিজস্ব ব্যবস্থাপনায় তার দপ্তর ও প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে ডেঙ্গু মশক নিধন কার্যক্রম পরিচালনা করবেন এবং বক্তৃতার শেষে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ইউএনও বিধান কান্তি হালদারের নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস, বিএনসিসির সদস্য,উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আনসার বাহিনী, গ্রাম্য-পুলিশ,জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102