বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান জনগণ যে ধরনের আইন চায়, সরকারও সে ধরনের আইন করবে: আইনমন্ত্রী নির্বাচনী ব্যয়ের হিসাবে প্রার্থীর সঙ্গে এজেন্টের ব্যাংক তথ্যও দিতে হবে চট্টগ্রাম নিউ মার্কেটে কাপড়ের গুদামে আগুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে নতুন আচরণবিধি, নজরে রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: নিরাপদ চিকিৎসা নিশ্চিত হোক প্রতিটি রোগীর রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’, নায়ক হতে পারেন ম্যাথিউ ম্যাকনাহে ফ্যাসিবাদী স্যালুটের অভিযোগ, রোমার ১৬ সমর্থককে স্টেডিয়ামে নিষিদ্ধ লালমনিরহাটে আমনের মাঠজুড়ে সবুজের সমারোহ, ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের

‘স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই’—গোলাম পরওয়ার

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সরকারের নির্দেশনা অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে বর্তমান বাস্তবতায় ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে সরে যাওয়ার পরিস্থিতি তৈরি করছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন এলাকায় প্রশাসক নিয়োগের মাধ্যমে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মতে, এমন বাস্তবতায় নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা কঠিন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আট দফা দাবি তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে প্রতিটি প্রার্থীর জন্য প্রচারের পর্যাপ্ত সময় ও সুযোগ, নিরাপদ নির্বাচনী পরিবেশ এবং সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। পাশাপাশি নির্বাচন কমিশনকে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল জামায়াতে ইসলামী। ওই বৈঠকে দলটির পক্ষ থেকে প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগসহ কয়েকটি দাবি তুলে ধরা হয়েছিল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102