ডেঙ্গু প্রতিরোধে ও মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর থেকে নরসিংদী পৌরসভা প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীন ভাবে পরিচ্ছন্নতা ও মশা নিধনে কাজ করছে। নরসিংদী পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নরসিংদী পৌরসভার প্রশাসক মো: সফি উল্লাহ এর নির্দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যান্ত পরিশ্রম করে পরিচ্ছন্নতার কাজ করছে এবং ফগার মেশিন দিয়ে মশা নিধনের ঔষুধ ছিটাচ্ছে। গত ১৬ সেম্পেম্বর বুধবার নরসিংদীর সরকারি কর্মকর্তার বাস ভবনগুলোতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনে ঔষুধ ছিটিয়েছে। এ দিকে পরিচ্ছন্নতা কর্মীগন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে। এ পরিচ্ছন্নতা অভিযানকালে সড়ক ও ফুটপাতে জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থানগুলো পরিস্কার, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করন ও ধ্বংসসহ প্রতিরোধে নানা পদক্ষেপ নিচ্ছে। নরসিংদী পৌরসভা এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করছেন এ পৌরসভার প্রশাসক মো: সফি উল্লাহ। পরিদর্শন ও তদারকির সময় মো: সফি উল্লাহ নরসিংদী পৌরবাসির উদ্দেশ্যে বলেন আমি আশা করবো আপনারা আমাদেরকে এ অভিযানে সহযোগিতা করবেন। এ কাজ আপনারা এগিয়ে আসবেন। তবেই আমরা এ কাজে সফল হবো ইনশাআল্লাহ। আপনারা বাসাবাড়ির ছাড়, ফুলের টপ, এসি বা ফ্রিজের নীচের জমানো পানি নিয়মিত পরিস্কার করবেন। টব ড্রাম বা কোনো পাত্রে যেন ৩ দিনের বেশী জমানো পানি না থাকে সে দিকে বিশেষ নজর রাখবেন। সপ্তাহে অন্ততঃ একদিন আপনাদের চারপাশ পরিস্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করবেন। দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন।