রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা, ইয়াও ওয়েনকে বিদায় জানাল ঢাকা জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন তারেক রহমান, একই মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় সদস্য চট্টগ্রামের বিদ্রোহের নেপথ্যের কাহিনি, সোয়াত থেকে ব্রিগেডিয়ার মজুমদার নজরুলকে স্মরণে ঢাকায় রাশিয়া-ভারতের যৌথ সাংস্কৃতিক সন্ধ্যা জলবায়ু পরিবর্তনে উষ্ণমণ্ডলের চেয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রজাতি বেশি ঝুঁকিতে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মোহন ও মেহেরুল ভালো আইনজীবী হতে পড়াশোনার বিকল্প নেই: আইনমন্ত্রী ঢাকায় ডিএমপির অভিযানে ৫২৭ গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক বৌদ্ধ রাজ্য থেকে ইসলামী সালতানাত, মালদ্বীপে ইসলাম আগমনের ৯০০ হিজরি পূর্তি যমুনা পলি সিল্কে ম্যানেজার পদে চাকরি, আবেদন শেষ ১৯ অক্টোবর

১৩ বছরের অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা অবনতির বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে অপ্রতীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, অপ্রতীমের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত মা ড. নাহিদা বেগম, বাবা কে এম ফিরোজ শাহরিয়ারসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তিনি অপ্রতীমের রূহের মাগফিরাত ও শাহাদাত কামনা করেন।

গোলাম পরওয়ার বলেন, কৈশোরের স্বাভাবিক আনন্দে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ও ছবি তুলতে ঘর থেকে বের হয়েছিল শিশুটি। কিন্তু জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হয়নি তার। এমন ঘটনা যে কোনো বিবেকবান মানুষকে গভীরভাবে নাড়া দেওয়ার মতো।

তিনি আরও বলেন, অপ্রতীম ছিল তার মা-বাবার একমাত্র সন্তান এবং তাদের আশা-স্বপ্নের কেন্দ্রবিন্দু। মাত্র ১৩ বছর বয়সে সন্তান হারানোর যন্ত্রণা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সন্তানের মরদেহ মায়ের কোলে ফিরে আসার মতো হৃদয়বিদারক ঘটনা আর কী হতে পারে—এমন প্রশ্নও তোলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, অপ্রতীমের মৃত্যু শুধু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্যও একটি সতর্কবার্তা। একটি শিশু যদি নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে না পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপ্রতীমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত বের করা জরুরি। ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে এমন নির্মম পরিণতি ঘটল এবং এর পেছনে কোনো অপরাধীচক্র বা অন্য কোনো কারণ রয়েছে কি না—তা নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে বের করতে হবে।

একই সঙ্গে তদন্তের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। তার ভাষ্য, সন্দেহভাজনদের ক্ষেত্রে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, অপ্রতীমের মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তার এবং প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু-কিশোরসহ দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102