বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক সেবা দ্রুত পৌঁছে দিতে ডিএনসিসি কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল বিতরণ বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে গ্যারান্টি ক্লজ চায় ঢাকা : পানিসম্পদমন্ত্রী গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রুহুল কবির রিজভী বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি উন্নয়নের অধিকার নিশ্চিতে বিশ্বকে সম্মিলিত পদক্ষেপের আহ্বান শামা ওবায়েদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে শি জিনপিং, বললেন ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ছয় নদীবন্দরে ঝড়-বৃষ্টির সতর্কতা

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। এ ছাড়া জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়েও আলোচনা হয়। জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ডের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102