দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদক ও জুয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে এসব কার্যক্রম থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও জুয়া প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যেই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।