বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের অধিকার নিশ্চিতে বিশ্বকে সম্মিলিত পদক্ষেপের আহ্বান শামা ওবায়েদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে শি জিনপিং, বললেন ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ছয় নদীবন্দরে ঝড়-বৃষ্টির সতর্কতা বৃষ্টি কমে ২৭ সেপ্টেম্বর থেকে বাড়তে পারে তাপমাত্রা ষষ্ঠ শ্রেণিতে এবার ‘তৃতীয় ভাষা’, যুক্ত হচ্ছে কারিগরি ও আনন্দময় শিক্ষাও ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৮ খাওয়ার এক ঘণ্টা পরই আবার ক্ষুধা? যে কারণগুলো দায়ী হতে পারে শুধু প্রশ্নের উত্তর নয়, এবার আইফোনে কাজও করবে সিরি

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ছয় নদীবন্দরে ঝড়-বৃষ্টির সতর্কতা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ। স্থলভাগে উঠে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ক্রমে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

ছয় নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এদিকে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কোথায় হতে পারে ভারী বৃষ্টি?

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টির প্রভাবে এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গভীর নিম্নচাপটি স্থলভাগে উঠে দুর্বল হতে শুরু করলেও এর প্রভাবে উপকূল ও দেশের বিভিন্ন অঞ্চলে সাময়িকভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102