বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের অধিকার নিশ্চিতে বিশ্বকে সম্মিলিত পদক্ষেপের আহ্বান শামা ওবায়েদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে শি জিনপিং, বললেন ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ছয় নদীবন্দরে ঝড়-বৃষ্টির সতর্কতা বৃষ্টি কমে ২৭ সেপ্টেম্বর থেকে বাড়তে পারে তাপমাত্রা ষষ্ঠ শ্রেণিতে এবার ‘তৃতীয় ভাষা’, যুক্ত হচ্ছে কারিগরি ও আনন্দময় শিক্ষাও ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৮ খাওয়ার এক ঘণ্টা পরই আবার ক্ষুধা? যে কারণগুলো দায়ী হতে পারে শুধু প্রশ্নের উত্তর নয়, এবার আইফোনে কাজও করবে সিরি

উন্নয়নের অধিকার নিশ্চিতে বিশ্বকে সম্মিলিত পদক্ষেপের আহ্বান শামা ওবায়েদের

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

উন্নয়নের অধিকার বাস্তবায়নে বিশ্বের সব দেশকে অঙ্গীকার, দায়িত্বশীলতা ও সম্মিলিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উন্নয়নের অধিকারবিষয়ক এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘের ‘উন্নয়নের অধিকারবিষয়ক ঘোষণা’ গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

‘উন্নয়ন একটি অবিচ্ছেদ্য মানবাধিকার’

বক্তব্যে শামা ওবায়েদ বলেন, উন্নয়ন কোনো বিশেষ শ্রেণি বা জনগোষ্ঠীর জন্য সীমাবদ্ধ বিষয় নয়; এটি একটি অবিচ্ছেদ্য মানবাধিকার। এ অধিকার নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রমকে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগের বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে উন্নয়ন প্রক্রিয়ায় নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

‘কেউ পিছিয়ে থাকবে না’

বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এমন একটি ‘রেইনবো নেশন’ গড়ে তোলার স্বপ্ন দেখে বাংলাদেশ, যেখানে উন্নয়নের সুফল থেকে কোনো মানুষ বা জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না।

এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈশ্বিক ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব

অনুষ্ঠানে বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে আরও ন্যায়সংগত করার প্রয়োজনীয়তার কথাও বলেন শামা ওবায়েদ। উন্নয়ন ও জলবায়ু অর্থায়নে পূর্বানুমেয়তা এবং সমতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা যাতে বিশ্বের সব দেশের মানুষ সমানভাবে পেতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

উন্নয়নের অধিকার বাস্তবায়ন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে একটি আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক কাঠামো গঠনের প্রস্তাবও দেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলো উন্নয়নের অধিকার প্রতিষ্ঠা এবং বৈশ্বিক সমৃদ্ধি এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102