বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক সেবা দ্রুত পৌঁছে দিতে ডিএনসিসি কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল বিতরণ বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে গ্যারান্টি ক্লজ চায় ঢাকা : পানিসম্পদমন্ত্রী গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রুহুল কবির রিজভী বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি উন্নয়নের অধিকার নিশ্চিতে বিশ্বকে সম্মিলিত পদক্ষেপের আহ্বান শামা ওবায়েদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে শি জিনপিং, বললেন ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ছয় নদীবন্দরে ঝড়-বৃষ্টির সতর্কতা

নাগরিক সেবা দ্রুত পৌঁছে দিতে ডিএনসিসি কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নাগরিকদের মাঝে মাঠ পর্যায়ে দ্রুত সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের হাতে ২১টি মোটরসাইকেলের চাবি তুলে দেন তিনি। প্রশাসক বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল দেওয়ার ফলে নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে যেসব সড়কে বড় গাড়ি প্রবেশ করতে পারে না, সেখানে মোটরসাইকেলে সহজে যাওয়া যাবে। মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেন ব্যবস্থাপনার কাজে এ সব মোটরসাইকেল ব্যবহার করা হবে। ডিএনসিসি সূত্রে জানা যায়, মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য হায়ার পারচেজের ভিত্তিতে ৪৮ লাখ টাকা ব্যয়ে ২১টি মোটরসাইকেল কেনা হয়েছে। এর মধ্যে রাজস্ব বিভাগের সাতজন, স্বাস্থ্য বিভাগের ছয়জন, প্রকৌশল বিভাগের চারজন, সচিব দপ্তরের দুজন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন ও প্রশাসক দপ্তরের একজন মোটরসাইকেল পেয়েছেন। মোট ১২০ কিস্তিতে ঋণ পরিশোধ করবেন কর্মচারীরা। ঋণ পরিশোধ শেষে মোটরসাইকেলগুলো তাদের নিজ নামে হস্তান্তর করা হবে। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102