শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের অভিনন্দন রাশিয়ায় বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেন আর নেই পাঠ্যবই ছাপার দরপত্রে অনিয়মের অভিযোগ, বাড়তি ব্যয়ের শঙ্কা জ্বালানি তেলের দাম: রাষ্ট্রের হিসাবের সঙ্গে মানুষের হিসাবও জরুরি চাকরির চাপে বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কেই বাড়ছে দূরত্ব সত্য না থাকলে আস্থা থাকে না, আস্থা না থাকলে গণতন্ত্রও থাকে না: কাদের গনি চৌধুরী মেরী স্টোপস বাংলাদেশে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা মুন্সিগঞ্জের বীজতলায় ব্যস্ততা, শীতের সবজির চারা যাচ্ছে দেশের নানা প্রান্তে দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের ফের ৪ দিনের রিমান্ড

এশিয়ান গেমসে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি, কাজাখস্তানের সঙ্গে ড্র

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। আসরের প্রথম দুই ম্যাচে হারের পর শুক্রবার কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

গিফুতে সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন রিয়া। তার গোলে প্রথম কোয়ার্টার ১-০ ব্যবধানে এগিয়ে শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে কাজাখস্তান। কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে ফিল্ড গোল করে সমতা ফেরায় তারা। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে কাজাখস্তান। লোভানোভার গোলে লিড নেয় তারা। ৩৭ মিনিটে একই খেলোয়াড়ের হ্যাটট্রিকে বাংলাদেশ ১-৩ গোলে পিছিয়ে পড়ে।

তবে হাল ছাড়েনি বাংলাদেশের মেয়েরা। এর কয়েক মিনিটের মধ্যেই কনা আক্তারের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় দলটি। অর্পিতা পালের গোলে শেষ পর্যন্ত ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ।

এরপর আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই এক পয়েন্টই এশিয়ান গেমসের নারী হকিতে বাংলাদেশের প্রথম অর্জন।

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রতিটি আসরে পুরুষ হকি দল খেললেও এবারই প্রথম নারী হকি দল এশিয়ান গেমসের মূল আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এশিয়ান গেমসের বাছাইপর্বের আগে বাংলাদেশের নারী হকির কোনো সিনিয়র জাতীয় দল ছিল না। আন্তর্জাতিক অঙ্গনে সীমিত অভিজ্ঞতা নিয়েই বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নেয় দলটি।

প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ড্র করে সেই অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশের নারী হকি। ইতিহাসের প্রথম এশিয়ান গেমসেই এখন প্রথম পয়েন্টের স্বাদ পেল দলটি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102