রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধের জেরে সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ সাইন্সল্যাবে বিপুল পুলিশ, প্রস্তুত জলকামান ভবন গুঁড়িয়ে ধ্বংসস্তূপ, তবুও থামেনি টিকাদান আয় বাড়ছে, তবু স্বস্তি কোথায়? মূল্যস্ফীতির চাপে চাপে মধ্যবিত্ত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ‘আমরা লজ্জিত’ বললেন ঢাবি ছাত্রদল নেতা ফেসবুকের তথ্যনীতি নিয়ে মেটার বক্তব্য ‘বিভ্রান্তিকর’, জুরি রায় চাপ নয়, দ্বিপক্ষীয় স্বার্থেই বোয়িং কেনার সিদ্ধান্ত: মাহাদী আমিন শাহ আলী থানার ওসি প্রত্যাহার জয়ার ‘আনপ্ল্যানড’ হাসিতে মুগ্ধ নেটিজেন, লুকে যেন বয়স থমকে আছে আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচ ঘিরে বিভেদ, বলল ইসরায়েল—‘ফুটবলই জয়ী হয়েছে’

জয়ার ‘আনপ্ল্যানড’ হাসিতে মুগ্ধ নেটিজেন, লুকে যেন বয়স থমকে আছে

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দুই বাংলার দর্শকের কাছে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিতি রয়েছে তার। নিজের কাজ, অবসর কিংবা ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

জয়ার নতুন ছবি প্রকাশ পেলেই তার সৌন্দর্য নিয়ে আলোচনা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি কয়েকটি ছবি প্রকাশ করে ফের ভক্তদের নজর কেড়েছেন তিনি। তবে এবার ছবির সঙ্গে দেওয়া ছোট্ট একটি বার্তাও আগ্রহ তৈরি করেছে নেটিজেনদের মধ্যে।

নতুন ছবিতে গোলাপি রঙের পোশাকে বেশ প্রাণবন্ত ভঙ্গিতে দেখা গেছে জয়াকে। টেবিলের সামনে বসে ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’—অর্থাৎ, যে হাসির জন্য কোনো পরিকল্পনা করতে হয়নি।

জয়ার স্বতঃস্ফূর্ত হাসির এই মুহূর্তটি পছন্দ করেছেন ভক্তরাও। একজন মন্তব্য করেছেন, হাসতে অন্তত পরিকল্পনা করতে হয় না—জয়ার কথার সঙ্গে একমত তিনি।

তবে ছবিতে জয়ার হাসির পাশাপাশি তার চেহারার তারুণ্যও নেটিজেনদের আলোচনায় এসেছে। অনেকে মন্তব্য করেছেন, বয়স বাড়লেও জয়ার লুকে যেন তার ছাপ পড়ছে না। কারও কারও ভাষায়, চল্লিশ পেরিয়েও তাকে যেন আরও তরুণ দেখাচ্ছে। আবার কেউ কেউ মজা করে তাকে ‘তিন প্রজন্মের ক্রাশ’ বলেও মন্তব্য করেছেন।

অভিনয়ের পাশাপাশি অবসর সময়ও নিজের মতো করেই কাটান জয়া। বাড়িতে গাছপালার পরিচর্যা, বাগান করা এবং পোষ্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই এসব মুহূর্তের ঝলকও দেখা যায়।

দুই বাংলার চলচ্চিত্রে নিয়মিত কাজ করা জয়ার ব্যস্ততাও কম নয়। সম্প্রতি ভারতীয় নির্মাতা কৌশিক গাঙ্গুলীর সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ভারতে মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছে।

নতুন ছবির এই স্বতঃস্ফূর্ত হাসি আবারও মনে করিয়ে দিল—জয়ার ক্ষেত্রে ক্যামেরার সামনে আকর্ষণ তৈরি করতে সবসময় আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102