সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবলের উচ্ছ্বাস, ধনুকের টানে ঐতিহ্য ধানজুড়িতে সম্প্রীতির উৎসব বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড: মো: ইব্রাহিম ভূইয়া নানা অনিয়মের অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার আয়োজন বিশ্ব শিক্ষক দিবস পালিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা এবং গানে গানে বর্ণাঢ্য আয়োজন দিনাজপুর লেখক ফোরামের শরৎ সাহিত্য আসর অনুষ্ঠিত বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা এবং গানে গানে বর্ণাঢ্য আয়োজন দিনাজপুর লেখক ফোরামের শরৎ সাহিত্য আসর অনুষ্ঠিত

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

‘বাংলাদেশের ছয় ঋতুর গুরুত্বপূর্ণ রীতি হল শরৎকাল। শরৎ ঋতুতে মেঘ যেমন ছেঁড়া ছেঁড়া হয় মানুষের মনও উদাসী হাওয়ায় ভাসে। শরৎ আসলে কবিতা উজ্জীবিত হয়। কবিরা লেখার অনেক কিছু রসদ খুঁজে পান। শরৎ এলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনেক বেশি বেশি মনে পড়ে। কারণ তাঁর নানান লেখায়, নানান কবিতা ও গানে উজ্জীবিত আছে শরৎ।’ দিনাজপুর লেখক ফোরাম আয়োজিত শরৎ সাহিত্য আসরে আলোচনা করতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করেছেন দিনাজপুরের গুণী লেখক, গবেষকগণ। ৪ অক্টোবর ২০২৬ রোববার সন্ধ্যায় দিনাজপুর শহরের শুইহারিস্থ সদানন্দ সাধারণ গ্রন্থাগার এর সহযোগিতায় শরৎ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল এর সভাপতিত্তে এবং সাধারণ সম্পাদক কবি অদিতি রায়ের সঞ্চালনায় আলোচনা করেন প্রফেসর জলিল আহমেদ, প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, গবেষক আলী ছায়েদ, কবি বাসব রায়, উপন্যাসিক লায়লা চৌধুরী, কবি ও দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, কবি রেজা হক, আবু বকর সিদ্দীক, অ্যাডভোকেট রাবেয়া খাতুন রানু এবং সদানন্দ সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সনৎ চক্রবর্তী লিটু প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন ইয়াসমিন আরা রানু, তহমিনা খাতুন, মাসুদা খাতুন, সামাহা সিদ্দিকা এঞ্জেলা, রিতা হেমব্রম, দেবনাথ দাস, মজেল উদ্দিন, তুষার শুভ্র বসাক, কাওকাবুন নেছা, মিজানুর রহমান (ডোফুরা), মানিক চন্দ্র সরকার, মকিদ হায়দার শিপন, রাকিউর রহমান পায়েল, বিপ্লব চন্দ্র রায় প্রমুখ। সংগীত পরিবেশন করেন মিনা সুলতানা, রিতা হেমব্রম, মকিদ হায়দার শিপন, সারাবান তহুরা মৌমিতা, দেবনাথ দাস, মিনু রানী রায়, রেহনুমা বিনতে রাহাত প্রমুখ। অনুষ্ঠানে কয়েকজন লেখক তাদের স্বরচিত বই সদানন্দ লাইব্রেরীতে উপহার দেন। উপহার গ্রহণ করেন লাইব্রেরির প্রতিষ্ঠাতা সনৎ চক্রবর্তী লিটু। অনুষ্ঠান শেষে দিনাজপুর লেখক ফোরামের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী নভেম্বরে দিনাজপুর লেখক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী ফেব্রুয়ারি মাসে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। স্মরণিকার সম্পাদক হিসেবে দিনাজপুর লেখক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক কবি তুষার শুভ্র বসাক কে মনোনীত করে একটি উপ কমিটি গঠন করা হয়। এছাড়া লেখক ফোরামের সাংস্কৃতিক সম্পাদক রাকিউর রহমান পায়েলকে আহ্বায়ক করে একটি প্রতিযোগিতা উপ কমিটি গঠন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102