মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবলের উচ্ছ্বাস, ধনুকের টানে ঐতিহ্য ধানজুড়িতে সম্প্রীতির উৎসব বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১ নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড: মো: ইব্রাহিম ভূইয়া নানা অনিয়মের অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার আয়োজন বিশ্ব শিক্ষক দিবস পালিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা এবং গানে গানে বর্ণাঢ্য আয়োজন দিনাজপুর লেখক ফোরামের শরৎ সাহিত্য আসর অনুষ্ঠিত বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার ৩ গাছ, আটক ১

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের শুরুতে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছন থেকে তিনটি গাঁজাগাছ শনাক্ত করে জব্দ করা হয়। বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেন জানান, তাঁরা আগে থেকেই ওই এলাকায় গাঁজাচাষের বিষয়ে জানতে পারেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদের নেতৃত্বে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গাঁজাগাছ দেখতে পান তাঁরা। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ জব্দ ও একজনকে আটক করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102