শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঢাকা-রোম ফ্লাইট বাড়ানো ও পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে সমঝোতায় আলোচনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৯২০ আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজি দাম বেড়েছে। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। একই সঙ্গে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ ও মুরগি। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া ও আগারগাঁও বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এসব বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ ভালো থাকলেও গ্রীষ্মকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। পটল, ঢ্যাঁড়শ, চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, বেগুন কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো ১৮০- ২০০ টাকায়, জলপাই ৬০- ৮০ টাকা এবং গাজর কেজিপ্রতি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে পেঁপে কেজিতে ১৫ থেকে ২০ টাকা এবং আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে শীতকালীন সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শিম ১ কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, নতুন আলু ২০০ টাকা, মুলা ৬০ টাকা এবং ফুলকপি ৫০ থেকে ৮০ টাকা এবং ছোট আকারে বাঁধা কপি ৪০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শশা ৭০ থেকে ৮০ টাকা, বটবটি ৮০ থেকে ১০০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে এক হালি লেবু ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৬০ থেকে ৭০ টাকা পিস এবং কেপসিক্যাম ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। শাকের দাম কিছুটা কম বলা যায়। বিভিন্ন বাজারে দেখা যায় লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজার বরাবরের মতোই চড়া। বাজারে দেখা যায়, এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২২০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬৫০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকায়, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, পাবদা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকায়, কৈ মাছ ২২০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। এছাড়া এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। প্রতিনিয়তই দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি জনজীবনে নাভি:শ্বাস তুলছে বলে জানিয়েছেন বাজারে আসা ক্রেতাসাধারণ

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102