শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঢাকা-রোম ফ্লাইট বাড়ানো ও পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে সমঝোতায় আলোচনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৯২০ আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা। ‘দেখে নেব, ফেলে দেব’ এ ধরনের হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণই এসব হুমকির যোগ্য জবাব দেবে। শুক্রবার দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ী থেকে হাটপাড়া সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ৬টি সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন। রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে। কেউ কেউ বলছেন, ‘দেখে নেব, ফেলে দেব।’ তবে জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য। দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। এই দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোনো হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি। ষড়যন্ত্রকারী ও বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, গায়ের জোর দেখিয়ে যারা নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন তাদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানাই। জনগণ যদি আপনাদের পছন্দ করে, তাহলে রাজনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে। অন্যথায় জনগণের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করবেন না। তিনি বলেন, জনগণই আপনাদের কার্যক্রমের সঠিক জবাব দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102