শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঢাকা-রোম ফ্লাইট বাড়ানো ও পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে সমঝোতায় আলোচনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৯২০ আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মো. মনজুর ই মওলা সাব্বির : নাটোর জেলা সংবাদদাতাঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীভাঙন ও জলাবদ্ধতা মোকাবিলায় সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, পরিবেশ ও জনজীবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোর জেলার প্রস্তাবিত ‘বড়াল নদী অববাহিকায় পানিসম্পদ পুনর্বাসন (বড়াল নদী ড্রেজিং, নারদ নদ ও মুসা খাঁ নদী পুনঃখনন)’ শীর্ষক প্রকল্পের এলাকা পরিদর্শনকালীন সময়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরোও বলেন, প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থ, কারিগরি সক্ষমতা ও দীর্ঘমেয়াদি সুফলকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন নারদ নদের ২০ কিলোমিটার এলাকার উভয় পাশে ওয়াক ওয়ে সহ বসার সুব্যবস্থা করা হবে। যেনো ভবিষ্যতে নারোদ নদী আর দখল না হয়। বর্জ্য জমে দূষিত না হয়।এসময় তিনি প্রকল্পের প্রস্তাবনা ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল হক মিলন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রিফাত করিম প্রমুখ। নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো রিফাত করিম বলেন প্রতমে বড়াল নদী, মূসা খাঁ নদী ও নারদ নদের ড্রেজিং ও খননের জন্য ২ হাজার ২ ‘শ কোটি টাকার প্রকল্প ব্যয় দরে প্রস্তাবনা দেয়া হলেও কয়েক ধাপে পর্যালোচনা শেষে বর্তমানে ৪২৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102