বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত বাউফলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-বদলি বাণিজ্যের অভিযোগ আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : ডিএসসিসি প্রশাসক সিন্ডিকেট ভাঙতে সাব-রেজিস্ট্রার বদলি লটারিতে: আইনমন্ত্রী বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী বোমা হামলার হুমকি : ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার রোহিঙ্গা সংকটের ভার বাংলাদেশ আর বহন করতে পারছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও ভিসা ৪ মাস স্থগিত করল লাওস

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি: ২ নাবিক উদ্ধার, নিখোঁজ ২২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশেন উইনার থেকে দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে দুটি লাইফ র‌্যাফট থেকে তাঁদের উদ্ধার করা হয়। তবে জাহাজটির আরও ২২ নাবিকের এখনো কোনো সন্ধান মেলেনি। তাঁদের উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে শনিবার জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্ট গার্ড। পরে শনিবার রাত ৮টার দিকে দুটি লাইফ র‌্যাফটে থাকা দুই নাবিককে কাছাকাছি একটি জাহাজ উদ্ধার করে। উদ্ধার হওয়া নাবিকদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সিঙ্গাপুর যাচ্ছিল জাহাজটি

এমভি ওশেন উইনার ওড়িশা থেকে লোহার আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। শুক্রবার ওড়িশা উপকূল অতিক্রম করার পর শনিবার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বঙ্গোপসাগরে সেটি ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত হয়।

নিখোঁজ নাবিকদের সন্ধানে ভারতীয় কোস্ট গার্ডের একাধিক জাহাজ ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানে আইসিজিএস ভারাদ, আইসিজিএস আনমল এবং শ্রী বিজয়পুরম থেকে আইসিজিএস বিজিতকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজকেও নিখোঁজ নাবিকদের খুঁজে পেতে সহযোগিতার জন্য সতর্ক করা হয়েছে।

২২ নাবিকের খোঁজে তল্লাশি

উদ্ধার অভিযান চললেও এখন পর্যন্ত বাকি ২২ জন নাবিকের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

জাহাজটি কী কারণে ডুবে গেল, তা এখনো স্পষ্ট নয়। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এমভি ওশেন উইনার প্রায় ২২৫ মিটার দীর্ঘ একটি বাল্ক ক্যারিয়ার। এর নির্ধারিত গন্তব্য ছিল সিঙ্গাপুর।

পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর আলেখা চরণ সাহু নিখোঁজ নাবিকদের দ্রুত উদ্ধারের বিষয়ে আশাবাদ জানিয়েছেন। উদ্ধার অভিযান সফল করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102