মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিং কমাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বাড়ানোর উদ্যোগ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট সেঞ্চুরির পর বাইসেপসের ট্যাটু দেখালেন জুরেল, উৎসর্গ বাবা ও দাদাকে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী জাতীয় সম্পাদকদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়, সংসদে ‘বৈষম্যের’ অভিযোগ জামায়াতের শাড়ি উপহার নিয়ে দীপার অস্বস্তি, তিশার মন্তব্য—‘লড়াই করার জন্য আছি’ সাত বছর পর ভারতে আসছেন শি জিনপিং, ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিতে নজর ৫০ কোটি টাকার বেশি ঋণে এবার বাধ্যতামূলক হবে ‘শেষ ব্যবহার’ অডিট নবীজির প্রতি ভালোবাসা বাড়াতে অন্তত একবার সীরাত পড়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর চার্জ দিয়েও ফোনের ব্যাটারি টিকছে না? যে ৫ অভ্যাস বদলালেই মিলবে সমাধান

পিছিয়ে গেল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শুরু ১৪ মার্চ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল

সোমবার (২৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘোষণা করা হয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। নতুন সিদ্ধান্তের ফলে সেই সূচিতে বড় ধরনের পরিবর্তন এলো।

গত ১৪ মে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭ জানুয়ারি পরীক্ষা শুরুর কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষাও নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা মার্চে শুরু হওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য আগের ঘোষিত সূচির তুলনায় সময়ের ব্যবধানও বাড়ছে। তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি, বিষয়ভিত্তিক পরীক্ষা ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো জানাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102