সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হাসপাতালে নতুন রোগী ১৬৭৪ রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলার ঐতিহ্য নিয়ে ষ’ঐতিহ্য উৎসব ‘ করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ প্রত্যেক সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা: ড. নাহরিন খান নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক আমরা আমাদের পথ দেখব : নাহিদ ইসলাম প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বাংলায় আসছে ‘ইউসুফ-জুলেখা’ ও ‘মুহাম্মদ (সা.)’, এসএ টিভিতে সম্প্রচার শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: ইতিহাস, আধ্যাত্মিকতা ও নৈতিক শিক্ষাভিত্তিক জনপ্রিয় দুই ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ এবং ‘মুহাম্মদ (সা.) : ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবার দেখা যাবে বাংলা ভাষায়। দর্শকদের জন্য ধারাবাহিক দুটির বাংলা সংস্করণ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি।

রাজধানীর কাকরাইলের গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদসহ চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ সংশ্লিষ্টরা।

বিনোদনের পাশাপাশি মূল্যবোধের বার্তা

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, দর্শকদের বিনোদনের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন অনুষ্ঠান উপহার দেওয়াও একটি দায়িত্বশীল গণমাধ্যমের কর্তব্য।

তার ভাষ্য, ‘মুহাম্মদ (সা.) : ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’ এসএ টিভির অনুষ্ঠান তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন। ধারাবাহিক দুটি দর্শকদের ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কবে, কখন দেখা যাবে?

দর্শকদের জন্য ‘ইউসুফ-জুলেখা’র বাংলা সংস্করণের সম্প্রচার শুরু হচ্ছে আগামী ৩০ আগস্ট। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় ধারাবাহিকটি প্রচার করবে এসএ টিভি।

অন্যদিকে ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ প্রচারে আসবে ১৩ সেপ্টেম্বর থেকে। এটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে।

দুটি ধারাবাহিকের মাধ্যমে দর্শক বিনোদনের পাশাপাশি ঐতিহাসিক ঘটনা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের নানা দিক জানার সুযোগ পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102