আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শেষ হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।
শুক্রবার একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় আয়োজনের সমাপনী দিনের অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, অচিন পাখি এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
এছাড়া একক সংগীত পরিবেশন করেন মুন্নী কাদের, মোনালীন আজাদ, ইয়াসমিন মুস্তারি, আনন্দ মজুমদার, পুষ্পিতা বণিক, ইয়াকুব আলী খান, ড. পরিতোষ মন্ডল, শামীমা পারভীন শিমু, মৌসুমি ইকবাল ও মোহমান ইসলাম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করে সাত্ত্বিক শিল্পাশ্রম, নৃত্যবৃত্তি, নাইম খান ড্যান্স কোম্পানি, নৃত্যাল্পনা, আরাধনা এবং ভঙ্গিমা ডান্স থিয়েটার।
এদিকে আবৃত্তি পরিবেশন করেন শামীমা এলিস, ইকবাল আহমেদ ও সামা ইসলাম।