চাকরি ডেস্ক:
রিলেশনশিপ অফিসার ও সিনিয়র রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির এসএমই টু স্মল বিজনেস বিভাগে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।