শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে সুড়ঙ্গ থেকে দুজন জীবিত উদ্ধার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২ ইউআইইউতে গবেষণা ও লেখালেখি নিয়ে দিনব্যাপী কর্মশালা কুয়াকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ডাবল ডেকার বাস, আহত ৬ ৪১৬ বছরে ঢাকা, শিল্পীর তুলিতে ফুটে উঠল নগরের ইতিহাস-ঐতিহ্য মাদরাসায় এমপিও নিয়ে জালিয়াতি: জাল স্বাক্ষর, ভুয়া নিয়োগ বোর্ড থেকে মৃতের হিসাব ব্যবহারের অভিযোগ শরীর ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন যে ৪ খাবার ১৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এলেন, দেখলেন, নির্দেশ দিলেন আয়নার সামনে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ ভক্তরা ফল থেকে কাণ্ড—নারিকেল কেন ‘জীবনের গাছ’

আয়নার সামনে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ ভক্তরা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অভিনয়ের বৈচিত্র্যে দীর্ঘদিন ধরে দর্শকদের মুগ্ধ করে আসছেন জয়া আহসান। রুপালি পর্দার পাশাপাশি তার ফ্যাশন, ব্যক্তিত্ব ও স্টাইল নিয়েও ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কোনো ছবি প্রকাশ করলেই তা নিয়ে শুরু হয় নানা আলোচনা।

এবার মেকআপ রুমের আয়নার সামনে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবিতে লিপস্টিক হাতে আয়নার সামনে বসে থাকতে দেখা যায় তাকে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকা জয়ার হাসিমুখের ছবিগুলো সহজেই নজর কেড়েছে নেটিজেনদের।

একটি ছবিতে ঠোঁটে লিপস্টিক পরতে দেখা যায় জয়া আহসানকে। আরেকটি ছবিতে আয়নার সামনে ধরা পড়েছে তার মিষ্টি হাসি। ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার ঢল নামে।

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক।’

ক্যাপশনের সঙ্গে ছবিগুলো প্রকাশের পর থেকেই তার রূপ ও সাজসজ্জা নিয়ে প্রশংসা করছেন অনুসারীরা। একজন লিখেছেন, ‘কত সুন্দর, দারুণ লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘দিন দিন বয়স আরও কমছে।’

অভিনয়ের পাশাপাশি নিজস্ব ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতির কারণেও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্রে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশ করা ছবি ও ব্যক্তিগত মুহূর্তগুলোও ভক্তদের মধ্যে তৈরি করে বাড়তি আগ্রহ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102