শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই অ্যাকশন, ডিএমপির কড়া বার্তা রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার নেপালে বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে সুড়ঙ্গ থেকে দুজন জীবিত উদ্ধার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২ ইউআইইউতে গবেষণা ও লেখালেখি নিয়ে দিনব্যাপী কর্মশালা কুয়াকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ডাবল ডেকার বাস, আহত ৬ ৪১৬ বছরে ঢাকা, শিল্পীর তুলিতে ফুটে উঠল নগরের ইতিহাস-ঐতিহ্য মাদরাসায় এমপিও নিয়ে জালিয়াতি: জাল স্বাক্ষর, ভুয়া নিয়োগ বোর্ড থেকে মৃতের হিসাব ব্যবহারের অভিযোগ শরীর ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন যে ৪ খাবার ১৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এলেন, দেখলেন, নির্দেশ দিলেন

ইউআইইউতে গবেষণা ও লেখালেখি নিয়ে দিনব্যাপী কর্মশালা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

তরুণদের সৃজনশীল চিন্তাভাবনা, গবেষণার দক্ষতা এবং সমসাময়িক মাধ্যমে লেখালেখির কৌশল নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা ‘ওয়ার্কশপ অন রিসার্চ অ্যান্ড রাইটিং (সেশন ০১)’।

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরাম এবং ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে নলেজ পার্টনার হিসেবে ছিল ‘রিসার্চ বাডি’।

কর্মশালায় কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহিতুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে লেখালেখি ও সৃজনশীলতা নিয়ে মতবিনিময় করেন। গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের গবেষণা সহকারী মো. ওমর ফারুক এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক আজওয়াদ আবরার।

রাহিতুল ইসলাম বলেন, লেখালেখি কোনো দূরের বা কঠিন বিষয় নয়; মানুষের প্রতিদিনের জীবন, অভিজ্ঞতা, সংগ্রাম ও স্বপ্ন থেকেই লেখার উপাদান আসে। ডিজিটাল সময়ে লেখার প্রভাব অনেক বেশি উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিজেদের অভিজ্ঞতা ও সমাজের বাস্তবতাকে সাহসের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

আলোচনায় তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে গল্প বলার ধরন, কনটেন্ট রাইটিং, প্রযুক্তির সঙ্গে মানবিক আবেগের সংযোগ এবং লেখালেখিকে পেশা হিসেবে নেওয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

পরে মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা লেখালেখির প্রতিবন্ধকতা, বই প্রকাশের প্রক্রিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে কার্যকরভাবে লেখার বিভিন্ন কৌশল নিয়ে বক্তাদের কাছে প্রশ্ন করেন।

ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক শেখ মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, বাস্তব অভিজ্ঞতাভিত্তিক এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজস্ব চিন্তা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক তানজিলা আমীর, ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের সভাপতি লুৎফুল খবীর রাউফু, সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক বদরুল আলম লিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102