বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার, এবার বদলেছে মূল্যায়ন পদ্ধতি ডেঙ্গুর ভয়াবহ ছোবল, একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু চীনকে ৬-০ গোলে উড়িয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের মেয়েদের বহু বছর আগের বিব্রতকর ঘটনা হঠাৎ মনে পড়ে কেন? এআইয়ের ব্যবহার সীমায় আটকে গেলে যেসব ফ্রি টুলে কাজ চালাতে পারেন বিয়ের গুঞ্জনে বিরক্ত পূজা চেরি, দিলেন স্পষ্ট বার্তা একই দলে মেসি-রোনালদো, তেভেজের বিদায়ী ম্যাচে ইতিহাসের অপেক্ষা বাসাইলে দুর্বৃত্তের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ইরানি পাঁচ ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র খাদ্য প্রক্রিয়াজাত ও প্যাকেজিং প্রযুক্তির প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

বিয়ের গুঞ্জনে বিরক্ত পূজা চেরি, দিলেন স্পষ্ট বার্তা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে এমন খবরকে ভিত্তিহীন দাবি করে ভক্তদের বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন পূজা।

এক বার্তায় পূজা চেরি বলেন, তার বিয়ের তারিখ কিংবা এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তিনি নিজেই সবাইকে জানাবেন। একই সঙ্গে মিথ্যা ও ভুয়া খবর প্রচার না করার অনুরোধ জানান তিনি।

এর আগে চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সময় পূজা জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে বাগদান সম্পন্ন করেছেন। তবে তার ভবিষ্যৎ জীবনসঙ্গী বিনোদন অঙ্গনের কেউ নন বলেও তখন জানান এই অভিনেত্রী।

বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনলেও হবু স্বামীর পরিচয় বা বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ নিয়ে সে সময় কোনো তথ্য দেননি পূজা। এরপর গত আগস্টে নতুন করে গুঞ্জন ছড়ায়, পরিবারের অগোচরে বা গোপনে নাকি বিয়ে সেরে ফেলেছেন তিনি।

তখনও বিষয়টি সরাসরি নাকচ করে দেন পূজা চেরি। তিনি জানান, বিয়ে তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তাই এটি গোপনে করার কোনো পরিকল্পনা তার নেই। বরং উপযুক্ত সময় এলে সবাইকে জানিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়েই নতুন জীবনে পা রাখতে চান তিনি।

এদিকে ১৬ সেপ্টেম্বর বিয়ের খবর নতুন করে ছড়িয়ে পড়ায় আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে পূজার বক্তব্য অনুযায়ী, বিয়ের চূড়ান্ত তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতার তথ্য তার পক্ষ থেকেই জানানো হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102