সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আদালতকেন্দ্রিক গল্পের আলোচিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমাটিতে একজন ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের জন্য গত বছর যুক্ত হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে তাকে আর দেখা যাচ্ছে না।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া নিজেই। অভিনেত্রী জানিয়েছেন, সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর পেছনে রয়েছে কিছু অভ্যন্তরীণ সমস্যা। এ কারণে তিনি আর ‘ট্রাইব্যুনাল’-এর অংশ হচ্ছেন না।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর আওতায় দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। আদালতের কার্যক্রম ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহকে ঘিরে তৈরি হচ্ছে এর গল্প।

‘ট্রাইব্যুনাল’ পরিচালনা করছেন রায়হান খান। কোর্টরুম ড্রামা ঘরানার এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে নুসরাত ফারিয়ার অভিনয়ের কথা ছিল। গত বছর তার যুক্ত হওয়ার খবর প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছিল।

তবে নির্মাণের আগেই সেই চরিত্র থেকে সরে গেলেন এই অভিনেত্রী। এখন তার জায়গায় কে অভিনয় করবেন, সে বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102