সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইতালি থেকে দেশে ফিরেই বাঁধনের অভিযোগ, ‘আমার টিমই আমাকে ডিজওন করেছে’ একনেকে ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রস্তাব, তালিকায় মেট্রোরেল থেকে স্বাস্থ্য খাত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ বাংলা কিউআরের অপব্যবহার, পণ্য নয় মিলছে নগদ টাকা! আজ সিঙ্গাপুর বায়ুদূষণের শীর্ষে, তালিকায় ৬ নম্বরে ঢাকা ওয়ালটনে কনটেন্ট নির্মাতা নিয়োগ, আবেদন শেষ ১৩ অক্টোবর ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ রোবলক্সে বড় পরিবর্তন, প্ল্যাটফর্মের বাইরে গেম ছড়ানোর সুযোগ নির্মাতাদের খাওয়ার পরও বারবার ক্ষুধা লাগে? যে ৭ কারণে এমন হতে পারে পিআইসিইউতে ৯ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগ স্বজনের

ওয়ালটনে কনটেন্ট নির্মাতা নিয়োগ, আবেদন শেষ ১৩ অক্টোবর

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং ও সৃজনশীল কনটেন্ট তৈরির কাজে একজন কনটেন্ট নির্মাতা নিয়োগ দেওয়া হবে।

গত ১৩ সেপ্টেম্বর থেকে এ পদে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ

  • প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
  • পদের নাম: কনটেন্ট নির্মাতা
  • পদসংখ্যা: ১টি
  • নিয়োগ দেওয়া হবে: ১ জন
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • কর্মস্থল: ঢাকা
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
  • বয়সসীমা: ২৫ থেকে ৩৮ বছর
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বিবিএ বা এমবিএ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

সংশ্লিষ্ট কাজে প্রার্থীর কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পত্রিকা ও ম্যাগাজিনের বিজ্ঞাপন, ফেসবুক পোস্ট, বিলবোর্ড, ওয়েব ব্যানারসহ বিভিন্ন ধরনের সৃজনশীল বিপণন উপকরণ তৈরিতে দক্ষতা থাকতে হবে।

এ ছাড়া HAP ও KAP-সহ বিভিন্ন প্রচারণামূলক কনটেন্ট তৈরির সক্ষমতাও প্রার্থীর থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

নিয়োগপ্রাপ্ত প্রার্থীর বেতন আলোচনা করে নির্ধারণ করা হবে। মূল বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

সুবিধাগুলোর মধ্যে রয়েছে—

  • প্রভিডেন্ট ফান্ড
  • চিকিৎসা ভাতা
  • মোবাইল বিল
  • গ্র্যাচুইটি
  • মুনাফার অংশ
  • জীবনবিমা
  • কর্মক্ষমতা বোনাস
  • দুপুরের খাবারের সুবিধা
  • প্রতি বছর বেতন বৃদ্ধি
  • বছরে দুটি উৎসব বোনাস

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102