সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ব্যাংকটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিতদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)
চাকরির ধরন: বেসরকারি
পদের নাম: সাব-ব্রাঞ্চ ইনচার্জ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬
প্রার্থীকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
আবেদনকারীর কোর ব্যাংকিং সিস্টেম, এএমএল/কেওয়াইসি নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নিয়ম-কানুন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
এ ছাড়া নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, ঋণের ঝুঁকি মূল্যায়ন এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
ব্যাংকিং খাতে কমপক্ষে তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।