বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন জুয়া ও হুন্ডি প্রতিরোধে কাটলায় উদ্যোক্তা সচেতনতা বৈঠক দিনাজপুরে কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন যুগ্মপরিচালক গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিজিটালাইজেশন ও অটোমেশন চালু হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৫৪৪ ছাদে সোলার লক্ষ্য ৩০০ মেগাওয়াট : মীর শাহে আলম কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’, নায়ক হতে পারেন ম্যাথিউ ম্যাকনাহে

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

তামিল সিনেমার গণ্ডি পেরিয়ে এবার হলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছে বিজয় সেতুপতি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মহারাজা’। ২০২৪ সালে মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলা নিথিলন স্বামীনাথন পরিচালিত থ্রিলারটির ইংরেজি ভাষার রিমেক তৈরির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে এসেছে। নির্মাতাদের দাবি, কোনো তামিল সিনেমার এটি প্রথম হলিউড রিমেক হতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হলিউড সংস্করণে ‘মহারাজা’র কেন্দ্রীয় চরিত্রে অস্কারজয়ী মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহেকে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে তার অভিনয়ের বিষয়টি আপাতত সম্ভাবনা হিসেবেই রয়েছে।

ছবিটির প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে পরিচিত একজন শীর্ষ অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে রিমেকটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ‘মহারাজা’ মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির স্বত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী বছর শুরু হতে পারে হলিউড সংস্করণের শুটিং।

ডাস্টবিন ঘিরে শুরু, গল্পে ভয়ংকর মোড়

‘মহারাজা’র গল্পের শুরুটা বেশ সাধারণ একটি ঘটনা দিয়ে। হারিয়ে যাওয়া একটি ডাস্টবিনের অভিযোগ নিয়ে থানায় হাজির হন মহারাজা নামের এক ব্যক্তি। বিষয়টিকে শুরুতে তেমন গুরুত্ব দেয় না পুলিশ। কিন্তু তদন্ত যত এগোয়, ততই সামনে আসতে থাকে অপ্রত্যাশিত ও ভয়াবহ কিছু তথ্য।

একটি আপাত তুচ্ছ চুরির অভিযোগ ধীরে ধীরে রূপ নেয় গভীর অপরাধ, রহস্য ও প্রতিশোধের জটিল কাহিনিতে—এটাই সিনেমাটির অন্যতম আকর্ষণ। হলিউড সংস্করণে গল্পের কতটা পরিবর্তন আনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে রিমেকটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের বেশিরভাগ তথ্যই আপাতত গোপন রাখা হয়েছে।

২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া ‘মহারাজা’য় বিজয় সেতুপতির পাশাপাশি অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম ও মমতা মোহনদাস।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102