সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলাপুরে হাওর এক্সপ্রেসের কোচে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি প্রথম সপ্তাহান্তে ‘দাইরা’র আয় সাড়ে ৪ কোটি রুপি কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্নে বাংলাদেশ, সামনে চাইনিজ তাইপে রাবি শিক্ষার্থীকে মারধর: স্টেশনে ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি মারিবে ইয়েমেনি বাহিনী-হুথি সংঘর্ষ, ৮০ যোদ্ধা নিহতের দাবি ‘মিথ্যা অভিযোগে ক্রয়াদেশ বাতিল, এলসি সীমা কমছে’: নোমান গ্রুপ ‘আন্দোলনে ক্ষমতায় বসাতে পারে জনগণ, টেনেহিঁচড়ে নামাতেও পারে’ প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের পথে, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা বিষয়ে দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাউফলে পৌর নির্বাচনী প্রচারণায় মেয়র প্রার্থী হুমায়ুন কবির

প্রথম সপ্তাহান্তে ‘দাইরা’র আয় সাড়ে ৪ কোটি রুপি

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাস্তবঘনিষ্ঠ ক্রাইম ড্রামা ‘দাইরা’ নিয়ে দর্শক-সমালোচকদের আগ্রহের মধ্যেই বক্স অফিসে প্রথম সপ্তাহান্ত পার করেছে সিনেমাটি। গত ১৮ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারন। দুজনকেই দেখা গেছে পুলিশের ভূমিকায়।

মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি চাঞ্চল্যকর অপরাধ এবং সেটিকে ঘিরে পুলিশের বিতর্কিত এনকাউন্টার তদন্তকে কেন্দ্র করে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন শুক্রবার ‘দাইরা’ আয় করেছে ১ কোটি রুপি। দ্বিতীয় দিন শনিবার আয় বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭৫ লাখ রুপিতে। রোববার রাত ১০টা পর্যন্ত সিনেমাটির আয় ছিল আরও ১ কোটি ৭৫ লাখ রুপি। ফলে প্রথম তিন দিনে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৫০ লাখ রুপি। একই সময়ে গ্রস আয় হয়েছে প্রায় ৫ কোটি ৪০ লাখ রুপি।

যে ঘটনা ঘিরে ‘দাইরা’র গল্প

এক তরুণীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটির পর পুলিশের একটি দল অভিযুক্তদের এনকাউন্টারে হত্যা করে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা।

এনকাউন্টার নিয়ে প্রশ্ন ওঠার পর ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু করে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি)।

সিনেমায় এই পুলিশ দলের নেতৃত্বে থাকা কর্মকর্তা আজুনি চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। অন্যদিকে এনকাউন্টারের নেতৃত্ব দেওয়া ডিসিপি রমন কুমারের ভূমিকায় রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন।

তদন্তের সময় আজুনি যে তথ্যের মুখোমুখি হন এবং এনকাউন্টারের নেপথ্যে থাকা প্রকৃত ঘটনা কীভাবে সামনে আসে, সেটিই ধীরে ধীরে সিনেমার মূল রহস্যের কেন্দ্রে পরিণত হয়।

কারিনা ও পৃথ্বীরাজের অভিনয় এবং গল্প বলার ধরন নিয়ে ইতোমধ্যে সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। বাস্তবঘনিষ্ঠ উপস্থাপনা ও অপরাধ তদন্তের আবহই সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে উঠে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102