রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধের জেরে সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ সাইন্সল্যাবে বিপুল পুলিশ, প্রস্তুত জলকামান ভবন গুঁড়িয়ে ধ্বংসস্তূপ, তবুও থামেনি টিকাদান আয় বাড়ছে, তবু স্বস্তি কোথায়? মূল্যস্ফীতির চাপে চাপে মধ্যবিত্ত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ‘আমরা লজ্জিত’ বললেন ঢাবি ছাত্রদল নেতা ফেসবুকের তথ্যনীতি নিয়ে মেটার বক্তব্য ‘বিভ্রান্তিকর’, জুরি রায় চাপ নয়, দ্বিপক্ষীয় স্বার্থেই বোয়িং কেনার সিদ্ধান্ত: মাহাদী আমিন শাহ আলী থানার ওসি প্রত্যাহার জয়ার ‘আনপ্ল্যানড’ হাসিতে মুগ্ধ নেটিজেন, লুকে যেন বয়স থমকে আছে আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচ ঘিরে বিভেদ, বলল ইসরায়েল—‘ফুটবলই জয়ী হয়েছে’

সাইন্সল্যাবে বিপুল পুলিশ, প্রস্তুত জলকামান

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকার সাইন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের কর্মসূচি ও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার আশঙ্কায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রাখা হয়েছে জলকামানও।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে এ দৃশ্য দেখা যায়। পরে দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের প্রতিবাদে শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেন।

এর আগে সকাল ১১টার দিকে নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানাতে ঢাকা কলেজে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন।

দুই কলেজের শিক্ষার্থীদের উত্তেজনার আশঙ্কা

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব জানান, সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, দুই কলেজের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ কলেজের ভেতরে রয়েছে।

ওসি জানান, বাইরে থেকে কেউ যাতে অন্য পক্ষকে লক্ষ্য করে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিন থানার পুলিশ মোতায়েন

পুলিশের এই কর্মকর্তা জানান, সাইন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি—এই তিন থানার পুলিশ সদস্যদের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102