শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গত ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি দিতে হবে না: অর্থমন্ত্রী বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান : প্রধানমন্ত্রী দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রূপপুর পারমাণবিক কেন্দ্রে গুরুত্বপূর্ণ পিআরওভি পরীক্ষা সফল অক্টোবরে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস, মাসের শেষভাগে বাড়তে পারে বৃষ্টি এটিইউর নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ দেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮

অভিনয়ের পর গাড়ির প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হলেন সামিরা খান মাহি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

অভিনয়ের পরিচয়ের বাইরে এবার উদ্যোক্তা হিসেবে নতুন যাত্রা শুরু করলেন অভিনেত্রী সামিরা খান মাহি। গাড়ির ব্যবসায়িক একটি প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন উদ্যোগের বিষয়টি প্রকাশ্যে আনেন মাহি। তবে ব্যবসার জগতে তার সম্পৃক্ততা একেবারে সাম্প্রতিক নয়। প্রায় দুই বছর ধরেই প্রতিষ্ঠানটির কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্যবসার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়া এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম পর্যবেক্ষণ করার পর এবার আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্বের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

মাহির নতুন প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের জন্য ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওনড গাড়ি সরবরাহের পরিকল্পনা রয়েছে। চীন, জাপান ও ইউরোপ থেকে নতুন গাড়ি আমদানির পাশাপাশি জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়িও আনার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিষ্ঠানটির কার্যক্রম শুধু বাংলাদেশের বাজারে সীমাবদ্ধ থাকবে না বলেও জানিয়েছেন মাহি। আন্তর্জাতিক পর্যায়েও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক এই নতুন অধ্যায় নিয়ে আশাবাদী মাহি। দীর্ঘ সময় ধরে ব্যবসার কার্যক্রম ও সম্ভাবনা পর্যবেক্ষণের পর এবার আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তা হিসেবে নিজের পথচলা শুরু করলেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102