শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ, সম্মানী দৈনিক ২,৬০০ টাকা টিকটকে আসছে সরাসরি টাকা পাঠানোর সুবিধা, চলছে পরীক্ষামূলক উন্নয়ন নারীদের মাদকনির্ভরতার চিকিৎসায় দক্ষতা বাড়াতে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা, জানালেন কারণ দিনাজপুরে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪ মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য, পুরস্কার নিয়ে দেশে ফিরলেন ৪ বাংলাদেশি হাফেজ ইউএস ওপেনে প্রাইজমানির নতুন রেকর্ড, প্রথমবার ছাড়াল ১০০ মিলিয়ন ডলার এক দশক পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো, নতুন ঠিকানা ইতালির রাভেনা কারিনা কাপুরের ‘তৃতীয়বার মা হওয়া’র গুঞ্জন, যা জানাল ঘনিষ্ঠ সূত্র ফেলুদার জটায়ু চরিত্রে কি বদল আসছে? অনির্বাণকে নিয়ে নতুন জল্পনা

বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ, সম্মানী দৈনিক ২,৬০০ টাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমিতে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মিরপুরে অবস্থিত একাডেমিটিতে ‘কাজ নেই, সম্মানী নেই’ ভিত্তিতে একজন চিকিৎসক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

পদ ও যোগ্যতা

নিয়োগ দেওয়া হবে চিকিৎসক পদে। শূন্যপদ রয়েছে একটি।

আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে মেডিক্যাল প্র্যাকটিশনার হিসেবে বৈধ নিবন্ধন থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।

চাকরির ধরন ও বয়সসীমা

এটি একটি খণ্ডকালীন নিয়োগ। নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছর হতে হবে।

চুক্তির মেয়াদ নির্দিষ্ট নয়। তবে যেকোনো পক্ষ ১৫ দিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে। একইভাবে ১৫ দিনের সম্মানীর সমপরিমাণ অর্থ প্রদান বা সমর্পণের মাধ্যমেও চুক্তি বাতিলের সুযোগ রয়েছে।

সম্মানী

নির্বাচিত চিকিৎসক প্রতিদিন ২ হাজার ৬০০ টাকা সম্মানী পাবেন। তবে কাজ না থাকলে সম্মানীও প্রযোজ্য হবে না।

আবেদনের পদ্ধতি

প্রার্থীরা সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে—

পরিচালক (এইচআরডি-১)
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়
ঢাকা-১০০০

ই-মেইল: gm.hrd@bb.org.bd

আবেদনের শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102