নার্সিং ইন্সট্রাক্টর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। পদটিতে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ৫ সেপ্টেম্বর ২০২৬।
প্রতিষ্ঠান: আদ্-দ্বীন ফাউন্ডেশন
পদ: নার্সিং ইন্সট্রাক্টর
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী
কর্মস্থল: ঢাকা (মগবাজার) ও যশোর
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনকারীর নার্সিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি হাসপাতাল বা মেডিকেল কলেজে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
প্রার্থীকে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে ভালো দক্ষতা থাকা প্রয়োজন।
নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
এ ছাড়া কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা এবং সন্তানদের শিক্ষায় সহায়তার সুবিধাও থাকছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।