মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরেই ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী ৫২ প্রতিযোগীকে হারিয়ে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ কেরালার কাজিয়া ব্যাটারিচালিত রিকশার চলাচলে আসছে নতুন নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ওমান উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে তেলবাহী ট্যাংকার অচল রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসনের অপেক্ষায় কাটছে অনিশ্চিত দিন লোডশেডিং কমাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বাড়ানোর উদ্যোগ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট সেঞ্চুরির পর বাইসেপসের ট্যাটু দেখালেন জুরেল, উৎসর্গ বাবা ও দাদাকে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী জাতীয় সম্পাদকদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়, সংসদে ‘বৈষম্যের’ অভিযোগ জামায়াতের

৫২ প্রতিযোগীকে হারিয়ে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ কেরালার কাজিয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভারতের কেরালার ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজোর মাথায় উঠেছে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মুকুট। রোববার (২৩ আগস্ট) জয়পুরে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালে ৫২ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার স্বীকৃতি অর্জন করেন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন কাজিয়া।

মুকুট জয়ের পথে কাজিয়ার যাত্রা

কেরলের মাভেলিকারার বাসিন্দা কাজিয়া বর্তমানে আইন বিষয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি মডেলিং ও বিনোদন জগতেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এটি তার প্রথম বড় সাফল্য নয়।

১৭ বছর বয়সেই ‘মিস টিন ডিভা ২০২৪’ খেতাব অর্জন করেন কাজিয়া। পরের বছর ‘মিস টিন ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন। চলতি বছর ‘মিস ইউনিভার্স কেরল’ হওয়ার পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এবার ৫২ প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে কাঙ্ক্ষিত মুকুটটি নিজের করে নিলেন।

কেরলের জন্য নতুন ইতিহাস

কাজিয়ার এই জয় শুধু ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ নয়। ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ প্রতিযোগিতার ইতিহাসে তিনিই কেরলের প্রথম বিজয়ী। ফলে তার সাফল্য রাজ্যটির সৌন্দর্য প্রতিযোগিতার ক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূচনা করেছে।

শুধু মডেলিং নয়, বহুমুখী প্রতিভার অধিকারী কাজিয়া। প্রায় ১২ বছর ধরে শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি ড্রামস ও ভায়োলিন বাজাতেও দক্ষ তিনি। অভিনয়ের প্রতি আগ্রহ থেকে মালয়ালম সিনেমা ‘শাইলক’-এর মাধ্যমে চলচ্চিত্রেও অভিষেক হয়েছে তার।

আবুধাবিতে জন্ম, স্বপ্নের ঠিকানা কেরল

২০০৭ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জন্ম কাজিয়ার। শৈশবের বড় একটি সময় সেখানে কাটানোর পাশাপাশি আবুধাবির একটি স্কুলে পড়াশোনাও করেছেন। পরবর্তীতে কেরলে ফিরে এসে পড়াশোনা ও নিজের ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে যান তিনি।

এবারের প্রতিযোগিতায় তামিলনাড়ুর বৈষ্ণবী গণেশ প্রথম রানারআপ এবং গুজরাটের অনুশ্রী সাতাভেলকর দ্বিতীয় রানারআপ হয়েছেন। অনুশ্রী একই আয়োজনে ‘মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া’ খেতাবও পেয়েছেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ মণিকা বিশ্বকর্মা নতুন বিজয়ী কাজিয়ার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।

‘তিন বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম’

শিরোপা জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত কাজিয়া জানান, এই সাফল্যের জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। তার ভাষায়, জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এটি এবং মুকুটটি কেরলে নিয়ে যেতে পারাই তার সবচেয়ে বড় আনন্দ।

তবে জাতীয় পর্যায়ের সাফল্যের পর কাজিয়ার সামনে এখন আরও বড় পরীক্ষা। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোর মঞ্চে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি। ভারতের মুকুট জয়ের পর এবার বিশ্বসেরার খেতাব অর্জনের লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করতে হবে কেরলের এই তরুণীকে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102