বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গত বছরের চেয়ে ডেঙ্গু রোগী বেড়েছে, ৮৮ মৃত্যু চলতি বছরে নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশে শোক, সহায়তার প্রস্তুতি ঢাকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিটে বসা নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত ১৫ ঘির নামে পাম অয়েল, মসলায় অতিরিক্ত ছাই-লবণ: ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের নেপাল-তিব্বতে ভয়াবহ দুর্যোগে জামায়াতের শোক প্রকাশ এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের গোলবন্যা, সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হার সুইমিং পুলে পূজা চেরী, ‘জলের চেয়ে মুহূর্তেই ডুবে আছি’ নেপালে ভূমিকম্পের তিন মিনিট পর ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ১৫৭ ইউএস ওপেন মিক্সড ডাবলসে প্রথম ম্যাচেই জোকোভিচ-সাবালেঙ্কার বিদায় হরমুজ প্রণালীর সব মাইন নিষ্ক্রিয় করার দাবি ট্রাম্পের

সুইমিং পুলে পূজা চেরী, ‘জলের চেয়ে মুহূর্তেই ডুবে আছি’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নতুন কোনো সিনেমার ঘোষণা নেই, বড় পর্দায়ও আপাতত অনুপস্থিত। তবু ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা মুহূর্ত ঘিরে নিয়মিতই আলোচনায় থাকছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরী।

কিছুদিন আগে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে বিষয়টি নিয়ে নিজেই অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। জানান, এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। তবে পারিবারিকভাবে তার বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়ে আছে।

অভিনয়ে ব্যস্ততা কম থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব পূজা। ভক্তদের সঙ্গে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বুধবার দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা চেরী। ছবিগুলোতে তাকে দেখা গেছে সুইমিং পুলে আনন্দঘন সময় কাটাতে। সুইমস্যুট পরা অভিনেত্রীর হাতে ছিল জুস। কখনো কাঁধ পর্যন্ত পানিতে ডুবে, আবার কখনো নাক পর্যন্ত পানির নিচে রেখে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।

তবে ছবিগুলোতে শুধু পানিতে ডুবে থাকার দৃশ্য নয়, বরং মুহূর্তটিকে উপভোগ করার আনন্দটাই যেন বেশি স্পষ্ট। সেই অনুভূতিই ক্যাপশনে তুলে ধরেছেন পূজা। লিখেছেন, ‘মুহূর্তের গভীরে ডুবে যাচ্ছি, জলের ভেতরে নয়।’

অভিনেত্রীর এমন স্বচ্ছন্দ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস। মন্তব্যের ঘরে কেউ তার চোখের প্রশংসা করেছেন, কেউ আবার ছবিগুলোর সৌন্দর্যকে জীবনের সুন্দর অনুভূতির সঙ্গে তুলনা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘তোমার ওই মায়াবী চোখে এক প্রজন্ম তাকিয়ে থাকলেও দেখা শেষ হবে না।’ অন্য একজনের মন্তব্য, ‘এই ডুবে যাওয়াটাই সবচেয়ে সুন্দর।’

অভিনয়ে পূজাকে সর্বশেষ দেখা গেছে সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায়। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবিটি অবশ্য প্রত্যাশিত সাড়া পায়নি। এর আগে রোজার ঈদে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী।

নতুন সিনেমায় পূজার উপস্থিতি নিয়ে আপাতত কোনো খবর না থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিটি নতুন মুহূর্ত যে ভক্তদের আগ্রহ তৈরি করছে, বুধবারের ছবিগুলোতেই তার প্রমাণ মিলেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102