সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ভূমিকার আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্পে নিরাপত্তা খাতে বড় বিনিয়োগ আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর সাংবাদিক আবদুস সালামের মতো স্বাধীনচেতা সাংবাদিক আজও প্রয়োজন: রিজভী আয়কর বিভাগে বড় রদবদল, বদলি ৬৮ কর্মকর্তা

চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ভূমিকার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাতকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বৃদ্ধিতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102