সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্পে নিরাপত্তা খাতে বড় বিনিয়োগ আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: সার্জিও গর সাংবাদিক আবদুস সালামের মতো স্বাধীনচেতা সাংবাদিক আজও প্রয়োজন: রিজভী আয়কর বিভাগে বড় রদবদল, বদলি ৬৮ কর্মকর্তা গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫ অসুস্থ জোকোভিচকে হারিয়ে প্রথম রাউন্ডেই ইতিহাস নাভোনের টম ক্রুজের সঙ্গে ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলে অ্যান হ্যাথাওয়ে, মুক্তি ২০২৮ সালে আশা এনজিওতে চাকরির সুযোগ, নিয়োগ দেওয়া হবে ফিন্যান্স অফিসার পদে

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে দেওয়া আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১১ আগস্ট একই বেঞ্চে মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক। তার সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।

বিচারিক আদালতের রায়

মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে মামলার বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

পরে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামির পক্ষ থেকেও আপিল করা হয়।

যেভাবে ঘটেছিল ঘটনা

২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় শিশুটি।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়।

অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানি

দেশে নারী ও শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৬ সালের ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এই বিশেষ বেঞ্চেই মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102