বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরের বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতনগ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিং আরোপের প্রতিবাদে কর্মবিরতি অবস্থান কর্মসূচি এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রুহুল কবির রিজভী নারীদের স্বাবলম্বী করতে বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বিচার ব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এআই: আইনমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে: প্রধানমন্ত্রী হঠাৎ খিলগাঁও কার্যালয়ে প্রশাসক, অনুপস্থিত কর্মকর্তাদের শোকজের নির্দেশ ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ রামপুরায় ২৮ হত্যা: রেদোয়ানুলসহ চারজনের মামলায় সাক্ষ্যগ্রহণ ১৬ সেপ্টেম্বর অসুস্থ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দিনাজপুরের বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতনগ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিং আরোপের প্রতিবাদে কর্মবিরতি অবস্থান কর্মসূচি

শাহ আলম শাহী,দিনাজপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতনগ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিং-পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে দিনাজপুরে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বেলা ১২ পর্যন্ত দিনাজপুর শহরের সুইহারীস্থ বিএডিসির বীজ বিপণন কেন্দ্রে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএডিসির বীজ প্রক্রিয়াতার করণ দিনাজপুর অঞ্চলের যুগ্ম-পরিচালক কে এম মনিরুজ্জামান,পাট বীজ খামারের যুগ্ম-পরিচালক আ.ফ.ম.সাইফুল ইসলাম,সার দপ্তরের যুগ্ম-পরিচালক মো.জাহাঙ্গীর আলম, সেচ দপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিহা জামাল,আলুবীজ কেন্দ্রের উপ-পরিচালক আবু জাফর মোহাম্মদ নিয়ামত উল্লাহ, বীজ বিপণন কেন্দ্রের উপ-পরিচালক মো.মজহারুল ইসলাম,আলুবীজ কেন্দ্রের উপ-সহকারী পরিচালক শাহাবুদ্দিন,কন্ট্রাক গ্রোর উপ-সহকারী পরিচালক রাজিয়া সুলতানাসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বৈষম্যমূলকভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাটাগরি পদের বেতন গ্রেড ও নিয়োগ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।নতুন আদেশে উচ্চতর গ্রেড যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত শর্ত আরোপ করা হয়েছে। নতুন আদেশে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের তৃতীয় গ্রেডে,তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের চতুর্থ গ্রেডে,চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের পঞ্চম গ্রেডে ও পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের ষষ্ঠ গ্রেডে নামানো হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়। আমাদের জনবল ১০ গুন কমেছে,কিন্তু তারপরও আমাদের সরবরাহ ও উৎপাদন বেড়েছে ২০ গুণ। এর পরও আমাদের মূল্যায়ন নেই,বরং আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। আমরা এর প্রতিকার চাই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102